নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে কোর্টে চালান

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০২

গ্রেফতারের প্রতীকী ছবি নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে তাকে চালান দেয়া হয়।

বড়াইগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, ‘বড়াইগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে সোমবার ভোরে শহরের আলাইপুরের উপশহর এলাকা নিজ বাসা থেকে দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করা হয়। বিকেল ৫টার দিকে তাকে কোর্টে চালান দেওয়া হয়।’

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার জানান, ‘গত ১৮ সেপ্টেম্বর জামায়াত নেতা দেলোয়ার হোসেন ও জাহেদুল ইসলামসহ বেশ কিছু জামাতকর্মী বড়াইগ্রামের এক জায়গায় সমবেত হয়ে সরকার বিরোধী আলোচনা করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম বাদী হয়ে ১৩ জনের নামে এবং আরও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় জাহেদুল আগেই গ্রেফতার হয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম