জামালপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

জামালপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৮

জামালপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই জামালপুরের বকশীগঞ্জে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার নিলক্ষিয়া ইউনিয়নের ডোমের চর গ্রামের মনি বেগম তার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে ডোমেরচর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসছিলেন। পথে পাখিমারা এলাকায় বিল্লালের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় বিল্লাল হোসেন পুলিশের এএসআই  আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম