সিরাজদিখানে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ায় গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:০২

গ্রেফতারের প্রতীকী ছবি মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের নগ্ন ভিডিও মোবাইলে ছড়িয়ে দেওয়ার মো. নয়ন (১৮) ও ইকবাল হোসেন (৩৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল ছাত্রীর পিতা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

শুক্রবার ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পশ্চিম ইছাপুরা গ্রামের আজিজ মোল্লার ছেলে নয়নের সঙ্গে ওই স্কুল ছাত্রীর পরিচয় হয়। পরে গত বুধবার দুপুরে ছাত্রীকে বেড়ানোর কথা বলে উপজেলার ইছাপুরা এলাকার খোরশেদুজ্জামানের বাগানে নিয়ে ইছাপুরা গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. ইকবাল হোসেন, পশ্চিম ইছাপুরা গ্রামের ইব্রাহীমের ছেলে আলমগীর (৩৩), ইছাপুরা গ্রামের জামাল শেখের ছেলে মনিরের (২০) সহযোগীতিায় ধর্ষণ করে। সহযোগী আলমগীর ওই ছাত্রীর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে ধর্ষণের নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে তা সবার মোবাইলে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে। এছাড়া বাকি অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের