বাগেরহাটে নির্বাচনি সভায় বোমা হামলায় নিহতদের স্মরণ

বাগেরহাট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:২৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:২৩

বাগেরহাটে নির্বাচনি সভায় বোমা হামলায় নিহতদের স্মরণ বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনি জনসভায় বোমা হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দিবসটির ১৫তম বার্ষিকীতে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে নগরীর রেলরোড দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- জেলা আয়োমী লীগের সভাপতি ও সমাজকল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মীর শওকাত আলী বদশা, আওয়ামী লীগ নেতা ভুঁইয়া হেমায়ত উদ্দিন, সরদার ফখরুল আলম সাহেব, শেখ ফিরোজুল ইসলাম, শেখ বশিরুল ইসলাম. শেখ আকতারুজ্জামান বাচ্চু, ইবনে মিজান হিরু, আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার, রেজাইর রহমান মন্টু, ছাত্রলীগ নেতা মো. মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাটে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আসনের আওয়ামী লীগ দলীয় এমপি পদপ্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনি জনসভায় বোমা বিস্ফোরণ ঘটনানো হয়। এ ঘটনায় জনসভায় আসা আট জন নিহত হন। আহত হন শেখ হেলালসহ অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী। পরদিন মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম পান্না মিঞা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় বাগেরহাট-১ আসনের তৎকালীন বিএনপি দলীয় প্রার্থী শেখ মুজিবুর রহমান ও বাগেরহাট-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম এ এইচ সেলিমসহ ১৭৬ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম