৯ মাসে রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৪ জন

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪০

সীমান্তে হত্যা

২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের সবাই সীমান্তে গরু পারাপার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ছোড়া গুলি ও পাথরের আঘাতে প্রাণ হারান। বিজিবি ও পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

তবে জেলার ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে এ বছর কোনও প্রাণহানি ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল (রবিবার) রাত ৮টার দিকে রৌমারী উপজেলার বামনের চর এলাকার বেশ কয়েকজন গরুর রাখাল মোল্লার চর এলাকায় ভারতীয় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়। তখন ঘটনাস্থলেই নিহত হন মোনছের আলী নামের এক রাখাল। এ ঘটনায় বিজিবি’র মোল্লার চর ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফ’র কাছে চিঠি দেওয়া হলে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেয় বিএসএফ। কিন্তু তারপরও থেমে থাকেনি হত্যাকাণ্ড।

দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে এ বছরের ১৩ জুলাই। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইজলামারী সীমান্তে বিএসএফ এর ছোড়া পাথরের আঘাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আখিদুল ইসলাম (৩০) নিহত হন।

ওইদিন সন্ধ্যা ৭টার সময় উপজেলার ইজলামারী সীমান্তের ১০৬৬ আন্তর্জাতিক পিলারের কাছে আখিদুলসহ তিন গরু ব্যবসায়ী গরু আনতে যায়। এসময় তারা গরু নিয়ে ইজলামারী সীমান্তের কালুরঘাট ব্রিজের নিচ দিয়ে আসার সময় ভারতের মাইনকার চর থানার শাহপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ব্রিজের ওপর থেকে বড় বড় পাথর ছুড়ে মারে। আখিদুল ইসলাম পাথরের আঘাতে নিহত হন এবং তার লাশ নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরেরদিন (১৪ জুলাই) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ ।

বিএসএফ’র হাতে এরপর প্রাণ হারান নূরল আমিন (৩২)। ৯ আগস্ট কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ‘র গুলিতে নিহত হন তিনি। নূরল আমিন রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের মোকছেদ আলীর ছেলে। ৯ আগস্ট রাত ৩টার দিকে ৪/৫ জনের একটি দল দাঁতভাঙ্গা সীমান্তে গরু আনতে গেলে ১০৫৪ আন্তর্জাতিক পিলারের কাছে ভারতীয় দ্বীপচর সীমান্তের ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গলার বাম পাশে গুলি লেগে নূরল আমীনের মৃত্যু ঘটে।

মৃত্যুর মিছিলে সর্বশেষ ২৩ সেপ্টেম্বর শুক্রবার কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী যুক্ত হন। তার নাম ফুল মিয়া ওরফে দুখু মিয়া(২৭)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাই-এর ছেলে বলে জানা গেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের ১০৬১ এর ৩ এস নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এই ঘটনা ঘটে।

লাল মিয়া ওরফে দুখু মিয়া শুক্রবার ভোররাতে ১০৬১ নং মেইন পিলারের উত্তর পাশ দিয়ে ভারত হতে গরু আনতে গেলে ভারতের ঝালোরচর ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কুড়িগ্রামে ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বলেন, ‘রৌমারি সীমান্ত ৩৫ বিজিবি জামালপুরের আওতায়। তাই কুড়িগ্রামের সীমান্ত হলেও এই এলাকার দায়-দায়িত্ব তাদের।’

৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল হাসান জানান, ‘সীমান্তে হত্যাকাণ্ডগুলোর বিষয়ে পতাকা বৈঠক করে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় লোকজন যাতে সীমান্তের কাছাকাছি না যায় সেজন্য বার বার সতর্ক করা হয়েছে।’ 

/এফএস/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম