‘নারীর ক্ষমতায়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে’

বাগেরহাট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৯

বাগেরহাট টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক “উইমেন্ট প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার” প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বাগেরহাটে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মীর শওকাত আলী বাদশা।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। আর এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা, উদ্যোক্তাদের দক্ষতা ও মনোবলের কারণে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

শনিবার বিকালে বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ কর্তৃক ‘উইমেন্ট প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার’ ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট’ অ্যাওয়ার্ড পাওয়ায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখন স্বাধীনতাবিরোধী জামায়াত শিবির ও তাদের দোসর বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান  হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান  এস.এম আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্জ্ব শিকদার হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর হাজরা জাহিদুল ইসলাম মন্নু, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফজর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাচান কচি, আজাদ হোসেন বালী, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ, মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, মঘিয়া ইউপি চেয়ারম্যান অ্যাড পঙ্কজ কুমার অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড দিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা প্রমুখ।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম