সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০২





সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত আজ ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়েছে 'বিশ্ব পর্যটন দিবস'। আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মত এ বছরও জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিটিও) উদ্যোগে দিনটি পালন করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ...
কক্সবাজার: ‘ট্যুরিজম ফর অল-প্রোমোটিং ইউনিভার্সেল এক্সেসসিবিলিটি’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনে মঙ্গলবার সকালে এ দিবস উপলক্ষে আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত
সকাল সাড়ে ১০টার দিকে র‌্যালিটি কক্সবাজার শহরের সুগন্ধ্যা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। দুপুর ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়ীতে আয়োজিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বাগেরহাট: বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি রোড শো শুরু হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। রোড শোতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত
পরে সেখানে বক্তরা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজের গুরুত্ব দেশি ও বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন।

রাঙামাটি: রাঙামাটিতে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আবাসিক হোটেল মালিক সমিতির যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হতে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকার যে পর্যটন বর্ষ ঘোষণা করছে রাঙামাটিতে তার অপার সম্ভবনা হয়েছে। পর্যটন বিকাশে রাঙামাটি জেলা পরিষদ পরিকল্পনা গ্রহণ করেছে। বাস্তবায়ন শেষে হলে রাঙামাটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে রূপ নেবে। সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত
বেনাপোল: ‘সকলের জন্য পর্যটন সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন বেনাপোলের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বেনাপোল বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বেনাপোল পর্যটন মোটেলে এসে শেষ হয়।
র‌্যালিতে সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
ভোলা: ‘সকলের জন্য পর্যটন,সার্বজনীন পর্যটনের অভিগম্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার: নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস মৌলভীবাজারে পালিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম