আরও একশ বছর মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৮

সংগ্রম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর বিক্রম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ নেই। বঙ্গবন্ধুর জন্যই আমরা দেশ পেয়েছি। আগামী একশ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থকবে।’

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ‘সংগ্রম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের উপর সহস্রাধিক ঐতিহাসিক স্থির চিত্র প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করেছে। এ সময় তারা সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রচারণার দাবি জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম