সাভারে যুবদল নেতাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ০১:১৮আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ০১:১৮

সাভারে যুবদল নেতাসহ তিন মাদক ব্যবসায়ী আটক সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহআলম নয়নসহ (৩৫) তিন  মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানী ও সাভার থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দুইজন হলো- সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার আমিনুল ইসলাম এবং সোবহানবাগ মহল্লার আহম্মেদ রুবেল।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লা থেকে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার সোবহানবাগ মহল্লা থেকে অপর মাদক ব্যবসায়ী আহম্মেদ রুবেলকে গ্রেফতার করে। পরে মোহাম্মদপুর এলাকায় নিজ বাসা থেকে আটক করা হয় যুবদল নেতা ও মাদক ব্যবসায়ী শাহ-আলম নয়নকে।

আটক হওয়া যুবদলের নেতার মা রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তন্ময় ও আহসান শুক্রবার বাড়ি থেকে আমার ছেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় পুলিশ।’

এছাড়াও তাকে ছেড়ে দেওয়ার জন্য সাভারের হেমায়েতপুর এলাকায় তাদের বাসা থেকেও পুলিশের ওই দুই কর্মকর্তা নগদ আড়াই লাখ টাকা নিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ‘শুক্রবার রাতে সাভার মডেল থানায় তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি। এর কিছুক্ষণ পরে মুখে কালো কাপড় বেঁধে নয়নকে থানা থেকে বের হয়ে যায় পুলিশ।’

পুলিশের এসআই  হসান হাবিব ও তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান যুবদল নেতার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যুবদল নেতা শাহ-আলম নয়ন সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভার থানায় গাড়ীতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যা এবং পুলিশের ওপর হামলার ঘটনা, অস্ত্র মামলা, মাদক ব্যবসা, অপহরণ ও হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম