বানারীপাড়ায় খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ০০:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০১:০৫

বরিশাল বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি খাল থেকে শনিবার এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এতথ্য নিশ্চিত করেছেন ।
মৃত কলেজছাত্রের নাম শুভ মণ্ডল (২০) । তিনি ওই ইউনিয়নের তেতলা গঙ্গামনি গ্রামের অনিল মণ্ডলের ছেলে এবং বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শনিবার বেলা সাড়ে ৩ টায় কলেজছাত্রের মৃতদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে কলেজছাত্র শুভ নিখোঁজ হন। স্বজন ও কলেজের শিক্ষকরা রাত ১২ টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এপিএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম