মনোনয়ন না দেওয়ায় পাকুন্দিয়ায় হরতাল পালন করছে আ.লীগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪০

হরতাল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতারা। তৃণমূলের ভোটে নির্বাচিত মেয়র প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় গতকাল রাতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা। বুধবার সকাল থেকে দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল বের করে।

এ সময় পৌর এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাঘাটে ছোটখাট যানবাহন ছাড়া বড় কোনও যান চলাচল করেনি। ফলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া-ঢাকা সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হরতালের সময় পাকুন্দিয়া সদর আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল-সমাবেশে উত্তাল থাকলেও কোনও ধরণের সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জানা গেছে, আগামী ৩১ অক্টোবর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে গত ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ভোটাভুটির আয়োজন করে। এতে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ছয় জন অংশ নেন। দলীয় নির্বাচনে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন ৩৫ ভোট পেয়ে প্রথম হন। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন কোনও ভোট পাননি। সেই মেজবাহ উদ্দিনকেই মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেয় কেন্দ্র। বিষয়টি জানাজানি হলে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মীরা। তারা জানায়, এ মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য রয়েছে।

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম