বগুড়ায় নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকা ক্ষতির দাবি

বগুড়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৯

অগ্নিকাণ্ড বগুড়ার ছমির উদ্দিন নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা করে রাত ৪টার দিকে আগুন নিভিয়ে ফেলে। এতে শাড়ি, কাপড়সহ বিভিন্ন ধরনের অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এ আগুনে সর্বোচ্চ এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ছমির উদ্দিন নিউ মার্কেটে রনি ফেব্রিকস থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের মইনুল হাসান বিপ্লবের শাড়ি প্যালেস, কালা চাঁদের রনি ক্লথ স্টোর, রবিন সাহার শাড়ির গুদামসহ পাঁচতলা মার্কেটের চতুর্থ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বগুড়া, শেরপুর, সারিয়াকান্দি ও গাবতলীর চারটি ইউনিটের সদস্যরা রাত ৪টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেন। এসব শাড়ি কাপড়ের দোকান ছাড়াও অধিকাংশ টেইলার্স। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকরা দাবি করেছেন, তাদের অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে আগুনে শাড়ি প্যালেসের এক কোটি, রনি ফেব্রিকসের এক কোটি টাকা, রনি ক্লথ স্টোরের ২৫ লাখ, রবিন সাহার গুদামের ২৫ লাখসহ অন্যান্য দোকানের সবমিলিয়ে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। লুটপাট বা চুরি ঠেকাতে পুলিশ সারারাত পুরো মার্কেট ঘিরে রাখে। পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মালিকরা ২০ কোটি টাকা দাবি করলেও সর্বোচ্চ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের