নড়াইলে মাশরাফির জন্মদিনে নানা আয়োজন

নড়াইল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ২৩:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২৩:৩৪

নড়াইলে মাশরাফির জন্মদিন পালিত ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩ তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে বুধবার নড়াইল জুড়ে ছিল নানা আয়োজন।

এ উপলক্ষে বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও কেক কাটা হয়।

মাশরাফি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

আলোচনাসভা শেষে মাশরাফির দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়া বিকালে নড়াইল শহরে মাশরাফিদের বাড়িতে ‘মাশরাফি ফ্যানস ক্লাব’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকাসহ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
নড়াইলে মাশরাফির জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে দোয়া অপরদিকে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামেও মাশরাফির জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি