কুড়িগ্রামে জেএমবি সদস্য গেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ০০:৪৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:৪৭

গ্রেফতার জেএমবি সদস্য গোলাম রব্বানী কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত গোলাম রব্বানী নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধায় নারায়ণাগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। গ্রেফতার হওয়া গোলাম রব্বানী জেএমবির একজন সক্রিয় সদস্য।

গ্রেফতার জেএমবি সদস্য গোলাম রব্বানীর বাড়ী রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামে। সে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

এই মামলার অন্য তিন আসামির মধ্যে খায়রুল ইসলাম বাধন  গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয়, আবু মোকাদিল ওরফে ডন শোলাকিয়ায় এবং নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক রয়েছে।

গত ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমণের সময় ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম