কালীগঞ্জে দুই ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬ জন

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ০৩:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০৩:৪৩

ইউপি নির্বাচন ২০১৬ ঝিনাইদহের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায়ে এ দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। গত ২৬ সেপ্টেম্বর এ দুটি ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর এ দুই ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিনে সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. নাসির উদ্দীন।
এছাড়া সাধারণ সদস্য পদে মোট ২২ জন ও সংরক্ষিত আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে রায়গ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন ৫ প্রার্থী। এরা হলেন- মো- বিএনপি মনোনীত মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র মো. মাহাবুবুর রহমান খান, আওয়ামী লীগ মনোনীত মো. আলী হোসেন এবং স্বতন্ত্র জহুরুল ইসলাম।

এছাড়া সাধারণ সদস্য পদে মোট ৩৮ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান,  ‘কালীগঞ্জে মোট ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ নম্বর সিমলা-রোকনপুর ও  ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যার কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে কালীগঞ্জের এই দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক