শেখ হাসিনা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ০৭:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০৭:৫৫

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দেন, তা তিনি বাস্তবায়ন করেন বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। তিনি বলেন, ‘১০ টাকা কেজি দরে চাল দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এই জন্য দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার পরিচালনা করতে দেন।’

বৃহস্পতিবার নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকী দিচ্ছে। এটি একটি কষ্টসাধ্য কাজ। প্রধানমন্ত্রীর ঘোষণার সময় অনেকে সেটি নিয়ে হাসাহাসি করলেও আজ তাদের মুখ ভার হয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, ১০ টাকা কেজি দরে চাল বিতরণে কোনও ধরণের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর হয়ে আমি বলবো দয়া করে আপনারা কেউ কোনও অনিয়ম করবেন না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করে। মানুষের বিপদে পাশে দাঁড়ায়।’

সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্র্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক প্রমুখ।

সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সদর উপজেলায় ১৫ ইউনিয়নে ৩০ হাজার ৭১৩টি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে পলাশবাড়ি ইউনিয়নে এক হাজার ৬৫৯টি কার্ড ও কার্ডের চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করেন মন্ত্রী।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম