কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দর ৭৬তম

চট্টগ্রাম প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২০:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২১:১৭

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) বিশ্বে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থানের অনেক উন্নতি হয়েছে। বর্তমানে এ বন্দরের অবস্থান ১১ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থানে।

শুক্রবার নগরীর শহীদ মো. ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন বাংলাদেশের সংস্থাটির কো-অর্ডিনেটর ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুঁইয়া। এ সময় তিনি জরিপের একটি প্রতিবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের হাতে হস্তান্তর করেন।

যুক্তরাজ্যভিত্তিক মেরিন সার্টিফিকেট সংস্থা লয়েড রেজিস্টারের সর্বশেষ জরিপে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালে বিশ্বের ব্যস্ততম একশ নৌবন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

লয়েড রেজিস্টারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চট্টগ্রাম নৌবন্দরের অবস্থান ছিল ৮৭তম, ২০১৪ সালে ৮৬তম, ২০১৩ সালে ৯০তম এবং ২০০৮-০৯ সালে ৯৮তম।

লয়েড রেজিস্টারের সর্বশেষ জরিপ অনুযায়ী করাচি বন্দরের অবস্থান ৮০তম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এমএ লতিফ, এবিএম ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মো. নেজামুদ্দিন নদী প্রমুখ।

এ সময় ক্যাপ্টেন জিল্লু রহমান ভুঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যদি চট্টগ্রাম বন্দরে চলতি বছর ২ দশমিক ২ মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হয় তবে আগামী বছর এ অবস্থান ৭০ থেকে ৭২তম হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম