নারায়ণগঞ্জে মাদক বিক্রেতার সঙ্গে পুলিশের গোলাগুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২১:০৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২১:১৫

গোলাগুলি (ফাইল ফটো) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।  শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ পরে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার ও তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর না, সজিব (২৯)। সে ফতুল্লার সস্তাপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে। মমতাজও ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সজিবের নামে ফতুল্লা মডেল থানায় মাদক ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া ফতুল্লা মডেল থানার এএসআই  রাশেদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় উত্তর সস্তাপুর এলাকায় মাদক উদ্ধারের সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সজিব তার ঘর থেকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় আমিও দুই রাউন্ড গুলি ছুড়ি। এতে সজিব ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ১টি তাজা গুলি ও তার ঘর থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান