বগুড়ায় ১১৪০ কেজি চালসহ ভটভটি চালক আটক

বগুড়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ০৫:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৫:৫৭

বগুড়া বগুড়ার গাবতলী থানা পুলিশ শনিবার সন্ধ্যার দিকে দাঁড়াইল বাজার এলাকা থেকে ভটভটি বোঝাই ১১৪০ কেজি চালসহ চালক বাবুল হোসেনকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, এই চাল কার্ডধারী দুস্থদের কাছ থেকে কেনা হয়েছে। রাত পৌনে ৮টায় এ খবর পাঠানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ছিলেন।
গাবতলী থানার এএসআই  মাহবুব হোসেন জানান, ‘শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দাঁড়াইল বাজার এলাকা থেকে ভটভটি বোঝাই ২৩ বস্তা চাল উদ্ধার ও চালক ফুলবাড়ি দক্ষিণপাড়ার পিন্টু মিয়ার ছেলে বাবুল হোসেনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘জনৈক কামাল পাশা চালের বস্তাগুলো গাবতলী পুরানবাজার এলাকার মেসার্স জেকে কৃষি কল্যাণ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাঠান। ভটভটি চালকের কাছে থাকা একটি চিরকুটে মোবাইল ফোন নম্বর ও ২৩ বস্তায় মোট ১১৪০ কেজি চাল থাকার কথা উল্লেখ করা হয়েছে। চাল ও ভটভটি গাবতলী থানায় রয়েছে।’
গাবতলী থানার ওসি শাহীদ মাহমুদ খান দুস্থদের চাল জব্দের সত্যতা নিশ্চিত করলেও কাউকে আটক করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘রবিবার সকালে এ ব্যাপারে তদন্ত করা হবে।’
শনিবার রাত পৌনে ৮টায় গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আহসান হাবিব জানান, ‘কার্ডধারীরা চালগুলো বিক্রি করে দিয়েছেন। পুলিশ ওই চাল আটক করেছে।’ তিনি জানান, ‘চালের ক্রেতাকে খোঁজা হচ্ছে। তাকে পেলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে। এর সাথে ডিলারের সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।’

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম