হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

হিলি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ০৭:৪২আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৭:৪৩

পেঁয়াজ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভারতের মোকামগুলোতে পেঁয়াজের লোডিং বন্ধ রয়েছে। এছাড়া দেশে দুর্গাপূজা, আশুরা ও শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে হিলি স্থলবন্দরসহ দেশের সবগুলো বন্দর টানা ৬ থেকে ৮দিন বন্ধ থাকায় সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১২টাকা বেড়েছে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হলে আবারও পেঁয়াজের দাম কমে আসবে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহার পূর্বে গড়ে প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮০ থেকে ৯০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও লোকশানের কারণে বর্তমানে  আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ ট্রাকে।

বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর ভারত থেকে ৫৭ ট্রাকে ১১৪১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ৩ অক্টোবর ৭০ ট্রাকে ১৩৫৪ টন,৪ অক্টোবর ৮০ ট্রাকে ১৫৮৪ টন, ৫ অক্টোবর ৯৫ ট্রাকে ১৮৯২ টন,৬ অক্টোবর ৮১ ট্রাকে ১৫৭৯ টন পেঁয়াজ আমদানি হয়। এভাবে গত ৫ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৩৮৩ ট্রাকে ৭ হাজার ৫৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর সেপ্টেম্বর মাসে ১০৯৪ ট্রাকে ২১ হাজার ৮৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর গত আগস্ট মাসে ১৭৫৭ ট্রাকে ৩৫ হাজার ৪৯৬ টন পেঁয়াজ আমদানি করা হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকদের গুদাম ঘুরে জানা গেছে,এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে নাসিক, বেলোরি, পাটনা জাতের ছোট, মাঝাড়ি ও বড় দানার পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দরে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি পাইকারি (ট্রাকসেল) ২০ টাকা থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও প্রকারভেদে ১০ টাকা থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বাংলাহিলি বাজারের খুচরা দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের মধ্যে কিছুটা নিম্নমানের পেঁয়াজ বাজারে খুচরা প্রতি কেজি  বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৪ টাকা দরে। গত একসপ্তাহ আগেও প্রকারভেদে এসব জাতের পেঁয়াজ খুচরা প্রতি কেজি ১২ টাকা থেকে ১৪ টাকা দরে  বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ জানান, ‘ঈদুল আযহাকে ঘিরে বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। সেসময় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছিলেন বন্দরের ছোটবড় সব ধরনের আমদানিকারকরা। ফলে চাহিদার তুলনায় তখন সরবরাহ ছিল অনেক বিশি।  ফলে পেঁয়াজের দাম কমিয়ে দিয়েও ক্রেতা না পাওয়ায় অনেক আমদানিকারকের পেঁয়াজ গুদামেই পচে নষ্ট হয়ে যায়। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।’

তিনি বলেন, ‘সে কারণে অনেকে কোরবানির পর থেকে পেঁয়াজের আমদানি বন্ধ রেখেছেন। এর ওপর গত শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতের মোকামগুলোতে পেঁয়াজের লোডিং বন্ধ রয়েছে। এছাড়াও পূজা, আশুরা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন দেশের সবগুলো বন্দর দিয়ে আমদানি রফতানি  বন্ধ থাকায় ভারত থেকে এ সময় পেঁয়াজ আমদানি হবে না। এতে করে বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কম রয়েছে।ফলে  দাম খানিকটা বেড়ে গেছে।’

ছুটি শেষে বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলে বাজারে সরবরাহও বেড়ে যাবে এবং তখন পেঁয়াজের দাম কমে যাবে বলে জানান তিনি।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান