পরিচয় মেলেনি গাজীপুরে নিহত সব জঙ্গির, লাশ পাঠানো হবে ঢামেকে

গাজীপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ১৩:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:০৭

হাড়িনালে ও পাতারটেকে জঙ্গিবিরোধী অভিযান গাজীপুরের হাড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে এখন পর্যন্ত তিন জনের নাম ছাড়া আর কারও পরিচয় মেলেনি। এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জঙ্গি নিহতের ঘটনায় রবিবার বেলা ১২টা পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব জানিয়েছে, হাড়িনালে তাদের অভিযানে নিহত দুজন হলেন রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তারা এই নাম বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছেন। তবে এটা প্রকৃত নাম কিনা, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এদিকে পুলিশ জানায়, পাতারটেকে তাদের অভিযানে নিহত সাত জনের মধ্যে একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগের আঞ্চলিক কমান্ডার ছিলেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, নিহত সব জঙ্গির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, মরদেহ নয়টি উদ্ধার করে শনিবারই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখানে মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার হাড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযান চলে। এসময় হাড়িনালে দুইজন ও পাতারটেকে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম