র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি বেনজির আহমেদ বলেছেন, ‘এ দেশে জঙ্গিবাদের কোনও ঠাঁই নাই। জঙ্গিরা খুবই নগণ্য। এরা জনগনের শক্তির কাছে পরাজিত হবে। আমাদের যেসব ছেলেরা ভুল পথে আছে তাদেরকে আহ্বান করবো, এখনও সময় আছে ফিরে এসো।’
শনিবার রাত ১২টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন র্যাবের ডিজি।
তিনি জঙ্গিদের উদ্দেশ্যে আরও বলেন,‘আমরা তোমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। নতুবা তোমাদের পরিণতি হবে অন্যকিছু। শনিবার বিভিন্ন স্থানে জঙ্গিদের নিহত হবার ঘটনা একটি ম্যাসেজ। যদি তোমরা ফিরে না আসো তোমাদের অবস্থাও এমন হবে।’
তিনি বলেন, বাংলাদেশে এবার রেকর্ড সংখ্যক পর্যটক আসছে ভারত থেকে। এই স্রোত আগামীতে আরও বাড়বে। আমরা অসাম্প্রদায়িকভাবে একে অন্যের সঙ্গে মিলে চলছি।’
এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
তিন মাসে ৩৩ নব্য জেএমবি নিহত
গাজীপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ৭ জনের ছবি প্রকাশ
একদিনে দুই জেলায় ১১ ‘জঙ্গি’ নিহত
/বিটি/








