আইন লঙ্ঘন করায় চট্টগ্রামে দুই ডিবি বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ০৫:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০৫:৫৫

বরখাস্ত আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন এসআই এবং একজন এএসআইকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়।

সূত্র জানিয়েছে, সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার এসআই উজ্জল কান্তি দাস এবং এএসআই আনিসুর রহমানকে বরখাস্ত করেন।

দুই ডিবি সদস্যকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার ইকবাল বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইন লঙ্ঘনের দায়ে ডিবির দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা দুইজনই বন্দর অঞ্চলে দায়িত্ব পালন করতো।’

তিনি আরও বলেন, ‘যতদ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে দুই ডিবি সদস্য কি অপরাধ করেছে তা তিনি উল্লেখ করেননি।

দুই ডিবি সদস্যের অপরাধ জানতে বন্দর অঞ্চলের ডেপুটি কমিশনার মারুফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। পরে ফোন করুন।’

কোতওয়ালী থানা এব ডিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ‘গত ৬ অক্টোবর রাতে কোতয়ালীর নিউমার্কেট এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করতে যায়। র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় তারা তপন কান্তি দে এবং দিদার নামে দুই অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ডিবির ওই দুই সদস্য উপস্থিত হয়ে পরিচয়পত্র দেখিয়ে অস্ত্র ব্যবসায়ীদের ছেড়ে দিতে বলে। এ সময় র‌্যাব-৭ এর সদস্যরা অস্ত্রব্যবসায়ী ও দুই ডিবি সদস্যকে তুলে নিয়ে যায়। পরে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।’

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কমান্ডার মিফতা উদ্দিন আহমেদ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম