শর্ট সার্কিট থেকে আগুন, একই পরিবারের ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ১০:৫১আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৩:০২

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের পাঁচ সদস্য মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৫টায় উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫), তার স্ত্রী কেয়া রানী (৩৫), ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইস (১৫), কেয়া রাণীর বোন স্বর্ণা রানী (২০)। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পীরগঞ্জে শর্ট সার্কিট থেকে আগুন

স্থানীয়রা জানান, ভোরে পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারেননি। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলেই মারা যান কোয়া রানী ও তার বোন স্বর্ণা। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয় খরেশ চন্দ্র ও তার দুই সন্তানকে। তাদের প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনেরই মৃত্যু হয়।   পীরগঞ্জে শর্ট সার্কিট থেকে আগুন

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন- 

জেএমবি জঙ্গিদের জিজ্ঞাসাবাদে ভারত যাচ্ছে পুলিশ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘টর্চার সেল’ বানিয়ে নির্যাতনের অভিযোগ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম