চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মো. রবিউল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। সে লাকসাম এলাকার তমিন উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এএসপি সোহেল মাহমুদের নেতৃত্বে র্যাবের একটি দল সকাল ১০টার দিকে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউলের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে একটি শর্টগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘রবিউলকে সদরহাট থানায় হস্তন্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
/এসএনএইচ/








