বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১৯:১১আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:১১

বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া এলাকায় ডা. মোজাম্মেল হোসেন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলানায়তনে আয়োজিত ভিডিও কনফান্সের মাধ্যমে এ আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় বাগেরহাটে আশ্রয়কেন্দ্রের প্রস্তর ফলক উম্মোচন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন। পরে ডা. মোজাম্মেল হোসেন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সভাপতি এএম শহীদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান এইচএম মিজানুর রহমান বাবুল প্রমুখ।

জানা গেছে, ২ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও ত্রাণ মন্ত্রণালয় এই ঘূর্ণিঝড় আশ্রয় কেদ্রে নির্মাণ করে। দুর্যোগকালীন সময়ে এখানে ১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম