রাবি’র দশম সমাবর্তন ২৪ ডিসেম্বর

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১০:০২আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১০:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনের সম্ভাব্য তারিখ আগামী ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এতে ২০১১ থেকে ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবে।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘কয়েক মাস আগেই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আমার সমাবর্তন নিয়ে কথা হয়েছে। সেময় প্রাথমিকভাবে তিনি অনুমতি দিয়েছিলেন। এরপর শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ উপস্থিত থাকতে পারবেন না। আচার্যের পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের সভাপতির দায়িত্ব পালন করবেন।’

অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আরও জানান, ‘আগামী ২৪-২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরেই সমাবর্তন উদযাপন কমিটি গঠন করা হবে। তারপরেই সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।’

জানা গেছে, ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে ২০০৬ থেকে ২০১০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশ নেয়। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৫৬ সালে। এরপর ১৯৬০, '৬১, '৬২, '৬৫, '৭০ ও ৯৮ সালে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর প্রায় ১৪ বছর পর ২০১২ সালে ডিসেম্বরে অষ্টম সমাবর্তন হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম