নীলফামারী চেম্বারে ব্যবসায়ী ঐক্য পরিষদের জয়

নীলফামারী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১০:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১০:৫৩

Nilfamari নীলফামারী শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান কোয়েলের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ। নির্বাচনে সাধারণ সদস্য ১২ পদের সবকটি এবং ৫টি সহযোগী সদস্য পদের চারটিসহ ১৬টিতে জয় পেয়েছে ওই পরিষদ।

অপরদিকে চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল একটি সহযোগী সদস্য পদে জয় লাভ করে।

বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও নীলফামারী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইলিয়াস আলী।

জানা গেছে, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোটগণনা পর রাত সাড়ে ১২টার দিকে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতরা হলেন সাধারণ সদস্য পদে সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দ রকিব হাসান মিশুক, মনিরুল ইসলাম সুইডেন, শামসুল ইসলাম, মারুফ জামান কোয়েল, মোফাখাখারুল হোসেন মামুন, রাজকুমার পোদ্দার, হোসেন খান মানিক, মতিয়ার রহমান, আব্দুর রশিদ মুক্তি, আফসানা আফরোজ ও ফরহানুল হক। এছাড়াও সহযোগী সদস্য পদে মো. মোস্তফা,গিয়াস উদ্দিন, আবু সালহে সোহেল রানা, হামিদুল ইসলাম।

অপর সহযোগী সদস্য পদে নির্বাচিত হন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আবুল কালাম মিন্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন জানান, ১২টি সাধারণ ও ৫টি সহযোগী পদসহ মোট ১৭টি পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক জানান, এবার মোট ১ হাজার ২৪৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৮৮২ এবং সহযোগী সদস্য পদে ৩৬৩ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে সাধারণ সদস্য পদে ৮৩০ ও সহযোগী সদস্য পদে ৩৩০ জন ভোট দেন।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বদানকারী মারুফ জামান কোয়েল জানান, আমাদের লক্ষই চেম্বারের উন্নয়নসহ নীলফামারী জেলার উন্নয়ন করা। ব্যবসায়ীরা যে প্রত্যাশা নিয়ে আমাদের প্যানেলকে নির্বাচিত করেছেন আমরা তাদের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম