শেরপুরের বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১১:০৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১১:১৫

শেরপুরের বন্যহাতির দল শেরপুরের শ্রীবরদীতে আবারও বন্যহাতির আক্রমণে ইয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দিবাগতরাত সাড়ে ১০টার দিকে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন ওই গ্রামের মৃত ইকলি শেখ এর ছেলে।

এ নিয়ে গত ৭ দিনে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্যহাতির আক্রমণে দুই নারীসহ ৬ জন নিহত হলো। গত সেপ্টোম্বর মাসেও শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্ত গ্রামে বন্যহাতি আক্রমণ চালিয়ে আরো ৩ জনকে হত্যা করে। সেই সঙ্গে প্রায় ২০ জনকে আহত এবং অর্ধশত ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বালিজুড়ি এলাকায় রাতে ৫০/৬০টি হাতি লোকালয়ে নেমে আসলে বৃদ্ধ ইয়ার হোসেন ঘর থেকে বের হওয়ার সময় বন্যহাতির সামনে পড়েন। এ সময় একটি বন্যহাতি তাকে শুড় দিয়ে পেচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম