গ্রামে কলেজ বানানো হলো না ডিসি জাহিদুলের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১৭:১২আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:১২

চাঁপাইনবাবগঞ্জের ডিসির জানাজা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের শুকতাইলে শোকের ছায়া নেমে এসেছে । ২০১৫ সালে তিনি গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য শুকতাইল গ্রামে মো. জাহিদুল ইসলাম নাসিম অ্যান্ড ফ্যামিলি ইনসেনটিভ নামে একটি ট্রাস্ট গঠন করেন। গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠার ইচ্ছা ছিল তার। কলেজ নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজও শুরু করেছিলেন তিনি। পরের বার বাড়িতে আসলে কলেজের জন্য জায়গা নির্ধারণ করার কথা ছিল। কিন্তু সাধ অপূর্ণ  রেখেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

জাহিদুল ইসলামের চাচাতো ভাই গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, সৎ ও নির্ভীক সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন জাহিদুল। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কেউ তার অসময়ের প্রস্থানকে মেনে নিতে পারছেন না। আত্মীয়-স্বজনরা মুষড়ে পড়েছেন।

ইউপি চেয়ারম্যান জানান, মঙ্গলবার সকাল ১০ টায় শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে  জানাজার পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদ হাসান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল-আমিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুসহ কয়েকটি জেলার জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয়রা অংশ নেন।

শহীদুল ইসলাম আরও জানান, জাহিদুল ইসলাম দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। তার বড় মেয়ে জান্নাতুল ইসলাম মীম ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে ফাহেমা-তুজ-জোহরা ১০ম শ্রেণিতে ও মোহম্মদ ইয়াছিন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের ডিসির জানাজা

তিনি আরও জানান, জাহিদুল ইসলামের পরিবার একটি শিক্ষানুরাগী পরিবার। ভাইদের মধ্যে আজিম মোল্লা গ্রামে স্টক ব্যবসা করেন।  শামীম মোল্লা খুলনা বিএল কলেজের প্রভাষক। জসিম মোল্লা যশোর এমএম কলেজের প্রভাষক ও অসিম মোল্লা বিএল কলেজের প্রভাষক। বোনদের মধ্যে বড় বোন সাবানা বেগম খুলনা পুলিশ লাইন স্কুল ও ছোট বোন শিল্পী বেগম নিউজপ্রিন্ট হাই স্কুলে শিক্ষকতা করেন।

জাহিদুল ইসলাম ১৯৬৮ সালের ২৫ এপ্রিল গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শুকতাইল  গ্রামের  সায়েদুল হক মোল্লার ছেলে । ৫ ভাই ও ২ বোনের মধ্যে জাহিদুল ইসলাম ছিলেন সবার বড়।

১৯৯৪ সালের এপ্রিলে ত্রয়োদশ বিসিএসের (প্রশাসন) মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর পিরোজপুরের ভাণ্ডারিয়া, ঝিনাইদহের মহেশপুর, সাতক্ষীরার শ্যামনগর ও বাগেরহাটের কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম খুলনার এডিসি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি চাঁপাইনবাবগঞ্চের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এলাকায় তিনি অসহায় ও গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত ছিলেন।

আরও পড়ুন- 


নায়ক হতে এসে 'পাইরেসি সম্রাট'

/এফএস/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম