ভুয়া সনদ দেওয়ায় ১৫ আইনজীবী সহকারীর নিয়োগ বাতিল

মাদারীপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১১:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১১:৩৮

মাদারীপুর ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহারের অভিযোগে মাদারীপুর জেলা আইনজীবী সমিতিতে কর্মরত ১৫ আইনজীবী সহকারী (মোহরার) নিয়োগ বাতিল করা হয়েছে। সমিতির এক তদন্তে শিক্ষাগত সনদ ভুয়া বা জাল প্রমাণিত হওয়ায় বুধবার এক আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বার কাউন্সিলের বিধি মোতাবেক এবং মাদারীপুর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২৩ (খ) ধারার বিধান অনুযায়ী প্রত্যেক আইনজীবী সহকারী বা ক্লার্কের নূন্যতম এসএসসি পাশের যোগ্যতা থাকতে হবে। কিন্তু নিয়োগ বাতিল হওয়া ১৫ জনের এসএসসি পাশের প্রকৃত সনদপত্র ছিল না।

সমিতির সহ-সম্পাদক (সার্বিক) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে। এছাড়া নিয়োগ বাতিল হওয়া ক্লার্কদের ইতিপূর্বে সমিতি থেকে নেওয়া উৎসব-ভাতা ও পরিচয়পত্র অবিলম্বে ফেরত দেওয়ার নিদের্শনাও দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার জানান, ‘আগামীতে আইনজীবী সহকারী বা ক্লার্ক নিয়োগের ব্যাপারে আইনজীবী সমিতি সচেতন থাকবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম