সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ

চট্টগ্রাম ব্যুরো
২১ অক্টোবর ২০১৬, ০২:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০২:৫৬

আদালত

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪২)। চট্টগ্রামের দায়রা জজ মো. শাহেনূর বৃহস্পতিবার এ আদেশ ঘোষণা করেন।

২০১৪ সালে নগরীর রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্রকাশ্যে রিনা খানম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে হাবিবুর।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাবিবুরের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ আদেশ দেন। এ মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের ৩ আগস্ট চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এর খুলশী দিঘিরপাড় এলাকায় হাবিবুর তার সাবেক স্ত্রী রিনা খানমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে থানায় হত্যামামলা দায়ের করা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর হাবিবুরকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এর ভিত্তিতে ২০১৫ সালের ৫ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

/টিএন/  

আরও পড়ুন: সাধারণের জন্য আইন, আ. লীগের জন্য বিশেষ ব্যবস্থা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম