রাবির ভর্তি পরীক্ষায় সতর্ক প্রশাসন

রাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ২১:১১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষ আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার আগ মুহুর্তে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরীক্ষায় জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং পুলিশ।

শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির মিটিং শেষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি তৎপরতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে নেওয়া যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রক্টর দফতর, বিএনসিসি, রোভার স্কাউট এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ও সহযোগী অধ্যাপক মশিহুর রহমান জানান, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিশেষ বিধি আরোপ করা হয়েছে। এছাড়া কোনও প্রকার ব্যাগ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে একটি মোবাইল কোর্ট অবস্থান করবে। যদি কেউ পরীক্ষায় জালিয়াতিসহ এ সংক্রান্ত কোনও অপরাধ করে তবে তৎক্ষণাৎ তাদের বিচার করা হবে।’

জানা গেছে, আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ৯টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৭১২টি আসনের (বিভিন্ন কোটাসহ) বিপরীতে ভর্তি পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম