দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র: অর্থমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ০১:৪৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০১:৪৩

মানিকগঞ্জ অর্থমন্ত্রী আচার্য ড. দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে ড. দীনেশ চন্দ্র  সেনের সার্ধ শততম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে ততদিন এই গুণীর নাম থাকবে। তিনি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন। সে আমলেই দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছিলেন।’

বক্তৃতার আগে অর্থমন্ত্রী আচার্য ড. দীনেশ চন্দ্র  সেন স্মারকের উদ্বোধন করেন। এসময় আরও  উপস্থিত ছিলেন- বিশিষ্ট কলাম লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন,মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ও অভিনেতা তাপস চন্দ্র গৌর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক