গোপালগঞ্জে শিক্ষকের নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৪:৪১

গোপালগঞ্জ গোপালগঞ্জে শিক্ষক স্বামীর নির্যাতনে বিষপানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বধূ মুক্তি বিশ্বাসের (২৮) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী যৌতুকের জন্য ওই গৃহবধূকে নির্যাতন করত বলে ওই  গৃহবধূর মা কণিকা দাস অভিযোগ করেছেন। বিষপানের পর সংকটজনক অবস্থায় ওই গৃহবধূকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু ঘটে। মুক্তি বিশ্বাসের মৃত্যুর পর লাশ হাসপাতালে  ফেলে স্বামী পরেশ বিশ্বাস ও তার স্বজনরা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের পদ্মবিলা নামক স্থানে মুক্তি বিষপান করে বলে পরিবার সূত্রে জানা যায়।  
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
তিন বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া সিকিপাড়া গ্রামের মৃত তারাপদ দাসের মেয়ে মুক্তি দাসের সাথে কাশিয়ানী উপজেলার কড়িগ্রামের নৃপেন বিশ্বাসের ছেলে পরেশ বিশ্বাসের বিয়ে হয়।
ওই  গৃহবধূর মা কণিকা দাস বলেন, বিয়ের পর পরেশ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক পদে আমাদের টাকায় চাকরি নেন। তারপর থেকে পরেশ বিশ্বাস স্ত্রী মুক্তিকে নিয়ে বৌলতলী বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতো। কিছুদিন আগেও পরেশ বিশ্বাস জরুরি প্রয়োজনের কথা বলে মুক্তিকে চাপ দিয়ে আরও ৫০ হাজার টাকা যৌতুক নেয়। পরবর্তীতে পরেশ বিশ্বাস তার নামে আমাদের আলু চাষের এক বিঘা জমি লিখে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। এ বিষয় নিয়ে প্রায়ই পরেশ মুক্তিকে শারীরিক নির্যাতন করে আসছিল। অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমার মেয়ে প্রতিবাদ করে।

কণিকা দাস আরও বলেন, সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া  হয়। এক পর্যায়ে মুক্তিকে গভীর রাতে ঘর থেকে বের করে দেয় তার স্বামী। মঙ্গলবার মুক্তি রাস্তায়  বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে । বিষপানের পর মুমূর্ষ অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। পরে লাশ ফেলে স্বামী পরেশ বিশ্বাস ও তার স্বজনরা পালিয়ে যান। আমার মেয়েকে পরেশ আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এর বিচার চাই। 

বৌলতলী ইউনিয়নের সদস্য চঞ্চল রায় বলেন, পরেশ মাস্টার ও তার স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো বলে শুনেছি। সোমবার রাতে পরেশ মাস্টার তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়।  গভীর রাতে লোকজন এসে আমাকে বিষয়টি জানায়। তাদের নিয়ে অনেক খোঁজাখুজি করেও মুক্তিকে পাওয়া যায়নি। পরে সকালে জানতে পারি পরেশ মাস্টারের স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। এর কিছু পরেই পরেশ মাস্টার ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দেয়। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেছেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম