চুয়াডাঙ্গায় যৌন হয়রানির দায়ে বখাটের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ০৩:৪৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০৩:৪৩

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত তারিকুল ইসলাম চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে শহরতলীর ভিমরুল্লা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুন উজ্জামান।

কারাদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম শহরতলীর ভিমরুল্লা এলাকার ইসরাইল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে অভিযুক্ত তারিকুল ইসলাম স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পাথে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরে ছাত্রীর পিতা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তারিকুলকে আটক করে। আটকের পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ৫০৯ ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম