ফেনীতে মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড, প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৯:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:১০

ফেনী
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের নিতাই বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মন্দির কমিটির সভাপতি অনিল দাশ বাংলাট্রিবিউনকে জানান, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের দরজার ফাঁক দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে দরজার নিচের চৌকাঠের সামান্য অংশ পুড়ে যায়। সকালে পূর্ণার্থীরা  মন্দিরে পূজা দিতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। মডেল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
তিনি আরও জানান, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগেও একই কায়দায় মন্দিরটিতে আগুন দেওয়া হয়েছিল।’
বিষয়টি তদারকির জন্য শুক্রবার দুপুরে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। এব্যাপারে মন্দির কর্তৃপক্ষ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা দায়ের করেছে।’

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম