যশোরে ট্রাক চালককে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ২১:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২১:৩৫

যশোরে চালককে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ যশোরের বকচর এলাকায় চৌধুরী মিলের সামনে সুমন হোসেন (২৭) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর এ ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন প্রবেশপথে সড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকরা।

রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা ও কী কারণে ওই ট্রাক চালককে হত্যা করা হয়েছে তা পুলিশ এখনও জানাতে পারেনি।

নিহতের শ্যালক শান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভগ্নিপতি সুমন হোসেন একজন ট্রাকচালক। বিকেল ৪টার দিকে তিনি বকচর চৌধুরী মিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তিনজন দুর্বৃত্ত হঠাৎ এসে দা দিয়ে তার মাথায় এবং পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আজিজুর রহমান জানান, ‘সুমন নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।’

এদিকে ট্রাকচালক সুমন হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্রমিকরা যশোরের খাজুরা বাসস্ট্যাণ্ড, মণিহার চত্বর, চাঁচড়া, নড়াইল সড়কসহ শহরের বিভিন্ন প্রবেশ মুখে অবরোধ করে রেখেছেন।

যশোর জেলা মটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশা বলেন, ‘সুমন হত্যাকোণ্ডের সঙ্গে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।’  

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করতে আমরা রওনা হয়েছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম