বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ২৩:১৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২৩:১৩

নিখোঁজ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় নাডার প্রভাবে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে জামাল আকনের একটি ও আয়নাল মিয়ার মালিকাধিন মায়ের দোয়া ট্রলার নিখোঁজ রয়েছে।

রবিবার সন্ধ্যায় তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ইউনিয়ন সভাপতি মো. করিব আকন  বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ হওয়া জেলেরা হলেন- জামাল আকনের ট্রলারের মোতালেব মাঝি (৫৫) ও মিজানুর (২৫) এবং মায়ের দোয়া ট্রলারের আব্দুল হাই মাঝি, মনসুর, জিয়াউল হক, আ. খালেক, জামাল, ইউসুফ মাল, কালু আকন, ইউসুফ মাতুব্বর, খোকন গাজী, সুলতান হাং, ইউসুফ সরদার, ফারুক খান ও একজনের নাম জানা যায়নি।

মো. কবির আকন  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের দেওয়া অবরোধের পরে ইলিশ ধরতে ট্রলার দুটি তালতলী উপজেলার সোনাকাটা থেকে সাগরে যায়। এর মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেও ট্রলার দুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। জামাল আকনের ট্রলারে দুজন ও মায়ের দোয়া ট্রলারে ১৩ জন জেলে ছিল।’

তিনি আরও জানান, ‘আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলেও তাদের এখন পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম