কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১১:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৩:৪০

নিহত ইউপি চেয়ারম্যান মনির হোসেন কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় তিতাস উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তিতাস উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও জিয়ারকান্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনির হোসেন (৪৫) ও তার শ্যালক মহিউদ্দিন (৩০)। আহতরা হলেন, মো. ওলি, ইসমাইল ও সুমন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।  

মনির চেয়ারম্যানের চাচাতো ভাই মোশারফ হোসেন জানান, সকালে তিতাস উপজেলা থেকে কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার গৌরিপুরে চেয়ারম্যানের গাড়ি গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা গাড়িতে থাকা চেয়ারম্যানসহ চারজনকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন ও মহিউদ্দিনতে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে তাদের উপর হামলা করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেনি।

দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক