নাসিরনগরের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৮:৫৩

নাসিরনগরে সর্বদলীয় সুধী সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যারা ধর্মের নামে নাসিরনগরে তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সব অপরাধীকে খুঁজে বের করা হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এমন সাম্প্রদায়িক তাণ্ডব চালানো হয়।

মঙ্গলবার বিকাল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে অন্যের বিশ্বাসের ওপর কোনোভাবেই আঘাত করা যাবে না। আগুন সন্ত্রাস, বিদেশি হত্যা, ধর্মগুরুদের হত্যা প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী নতুন করে সারাদেশে এসব ঘটনা ঘটাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে সংখ্যালঘু নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা সংখ্যালঘু। তাদের পরাজয় হচ্ছে। মানবতার জয় হচ্ছে।’

এ সময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে সৎ ও দক্ষ হিসেবে অবহিত করে বলেন, তার সততার ইতিহাস দীর্ঘদিনের।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘ঘটনার দিন পাশের জেলার মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে করে হাফপ্যান্ট পড়া লোকজন এসে হামলা করেছে। কারা এই ট্রাকের ভাড়া দিল, লোকজন আনল তাদের খুঁজে বের করুন।’ তিনি বলেন, ‘মিডিয়া সব সময় চায় নেগেটিভ নিউজ। এ ঘটনায় তিলকে তাল করা হয়েছে।’

এর আগে দুপুর সাড়ে ১২টায়  স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে ক্ষতিগ্রস্ত কাশিপাড়া, দাসপাড়া, ঘোষপাড়া, গৌর মন্দিরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম