হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ০৫:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ০৭:৩২

‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাত
হবিগঞ্জে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন, সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল ইয়াসিন ও কনস্টেবল কর্ণমনি। বুধবার ভোরে হবিগঞ্জ পৌর এলাকার মাছুলিয়া সংলগ্ন খোয়াই নদীরপাড়ে এ ঘটনাটি ঘটেছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, সম্প্রতি হবিগঞ্জ শহরে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশি টহল জোরধার করা হয়। ভোরে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ খোয়াই নদীর তীরবর্তী মাছুলিয়া সিতলা বাবুর শশ্মানঘাট এলাকা দিয়ে টহল দিচ্ছিল। এসময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ গুলি ছুড়লে অজ্ঞাত (২৬) বছর বয়সের এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনও পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ’
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম