বাংলাদেশি মুদ্রা পাচারকালে বেনাপোলে ভারতীয় যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ১১:৩৩আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১১:৪৯

বাংলাদেশি মুদ্রা পাচারকালে বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক নেসার উদ্দিন

যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশি মুদ্রা পাচারকালে দুই টাকার নতুন নোটের ৪১ হাজার ৬শ’ টাকাসহ  নেসার উদ্দিন (৫০) নামে ভারতের পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে’র (বিজিবি) সদস্যরা। আটক নেসার উদ্দিন কোলকাতার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় বেনাপোল নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার ভারতীয় পাসপোর্ট নম্বর: জেড-৩০২২৫৩২।

পাচারকালে আটক বাংলাদেশি দুই টাকার নোট

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ‘সোর্সের মাধ্যমে জানতে পারি, একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা নিয়ে নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের দিকে যাচ্ছেন। এ সময় বিজিবি’র সৈনিক নাসিম আহম্মদ ওই যাত্রীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তার  ব্যাগ তল্লাশি করে দুই টাকার নতুন নোটের ৪১ হাজার ৬শ টাকা পাওয়া যায়।’

তিনি জানান, ‘ আটক নেসারের নামে মুদ্রা পাচারের দায়ে মামলা করা হবে।’  

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম