চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ১৭:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:৫৩

দুর্ঘটনা চট্টগ্রামের বাকালিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় দ্রুতগামী বাস ও সিএনজির সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর সাত জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক জন্য তানজিলা (৪০) এবং অন্য জনের (৩৮) পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকেল তিনটার দিকে শহরগামী একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে শাহ আমানত ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এতে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে থেকে দুইজনকে মৃত ঘোষণা করেন।’    

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চমেক হাসপাতালে নায়েক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম