মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ২০:৩১আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২০:৩১

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি শর্টগান, ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো- রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মোচ্ছাব্বিরের ছেলে সোয়েব আহমদ (২২) এবং একই উপজেলার তারাপাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৮)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্র উদ্ধার মাঈন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহীদ নগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অস্ত্রের ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম