চুয়াডাঙ্গায় ৪০ মণ ভেজাল মসলা জব্দ, তিনজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ২২:১৫আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২২:১৫

চুয়াডাঙ্গায় ৪০ মণ ভেজাল মসলা জব্দ, তিনজনকে কারাদণ্ড চুয়াডাঙ্গা শহরের বঙ্গজপাড়া এলাকায় মসলা তৈরির একটি কারখনায় অভিযান চালিয়ে প্রায় ৪০ মণ ভেজাল মসলা জব্দ করেছে পুলিশ। এ সময় ভেজাল মসলা তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এ কারাদণ্ডাদেশ দেন চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলো- শহরের বঙ্গজপাড়া এলাকার আওলাদ মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৫৫), রবিউল ইসলামের ছেলে রানা (৩০) ও সাতগাড়ী এলাকার হারুন বিশ্বাসের ছেলে হাফিজুর রহামন (৩০)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ‘বেশ কিছুদিন ধরে অসাধু কয়েকজন ব্যবসায়ী শহরে ভেজাল মসলা তৈরির কারখানা গড়ে তুলেছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বঙ্গজপাড়ার একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ৪০ মণ ভেজাল মসলা জব্দ করা হয়। এসব ভেজাল মসলা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ ধারায় প্রত্যেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক