১৫ মণ জাটকাসহ আটক চার

বরিশাল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ০১:০০আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০১:২৪

বরিশালে ১৫ মণ জাটকাসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজনকে ১৫ মাসের কারাদণ্ড এবং অপর তিনজনকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খানের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, নৌপুলিশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার কালাবদর ও লাহারহাট নদী থেকে ১৫ মণ জাটকাসহ চার জেলেকে আটক করেন। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটক জেলেদের সদর উপজেলা ভূমি অফিসারের কাছে আনা হলে একজনকে ১৫ মাসের কারাদণ্ড, ২ জনকে ১০ হাজার এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা এতিমখানা ও দুস্থদের প্রদান করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম