পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

গাইবান্ধা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ০৪:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০৬:৩৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে ধারালো ‘দা’ দিয়ে আঘাত করে আহত করা হয়। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

আসামি ছিনতাইয়ের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের ডান হাতে জখম হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় সাদুল্লাপুর থানায় করা একটি মামলার আসামি হাছেন আলী (৬০) ও তার ছেলে লাইচ (৩৬)। তাদেরকে গ্রেফতার করতে শনিবার সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মমিনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে হাছেন আলীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ানো হয়। এ সময় তার ছেলে লাইচ ও বাড়িতে থাকা নারীরা হাছেন আলীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লাইচ ধারালো দা দিয়ে তার ডান হাতে আঘাত করে তার বাবা হাছেন আলীকে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের পেছনে ছুটেও অন্ধকার নেমে আসায়  আটক করা সম্ভব হয়নি।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম