বিএনপি নেতাকে গ্রেফতারের কারণ নিয়ে পুলিশও বিভ্রান্তিতে!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৬:১২আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:১৪

বিএনপি নেতা আমিরুল হোসেন চকদার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সদর ইউনিয়নের বিএনপি সভাপতি আমিরুল হোসেন চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রথমে দাবি করেছিল, হামলার ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সাংবাদিকরা ফুটেজে আমিরুল হোসেনের ছবি দেখতে চাইলে পুলিশ এবার দাবি করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলা সদরের দত্তপাড়ায় নিজ বাড়ি থেকে আমিরুল হোসেনকে আটক করা হয়। এরপর গত ৩০ অক্টোবর  হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার দুপুরে  আদালতে পাঠানো হয়।

বিএনপির এই নেতাকে গ্রেফতারের বিষয়ে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ‘৩০ অক্টোবর  হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে।’ সাংবাদিকরা এসময় ভিডিও ফুটেজে আমিরুলের ছবি আছে কিনা তা দেখতে চান। পরে নিজের দেওয়া আগের বক্তব্য থেকে সরে এসে ওসি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে বিএনপি নেতা আমিরুল হোসেন চকদারের গ্রেফতারের খবরে এলাকার হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং নেতারা থানায় ভিড় করেন। এসময় তারা জানান, হামলার ঘটনায় আমিরুল হোসেন চকদার জড়িত থাকতে পারেন না। তারা তার মুক্তির দাবি জানান।  

এ সময় থানায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত এবং সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব তাকে ছাড়ানোর জন্য থানায় ধর্না দেন। এসময় থানায় উপস্থিত নেতাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম বলেন, ‘আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে হবে। এর বিকল্প কোনও পথ নেই।’

/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম