চবির সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৬:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুবর্ণজয়ন্তী পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।১৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে দুভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম দিন শহরে র‌্যালি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে এবং দ্বিতীয় দিন ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য প্রশাসন দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে স্মারক ডাক টিকিট উন্মোচনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন।’
তিনি আরও বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অধ্যাপক এমিরেটাস ড. আনিসুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখবেন।’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ উপস্থিত থাকবেন বলেও জানান উপাচার্য।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযোদ্ধারা অংশ নেবেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন, বর্তমান মেয়র আ জ ম নাসির এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান অনুষ্ঠানে অংশ নেবেন।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বলেন, ‘সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৯ হাজার ৬১২ জন এবং বর্তমান ২০ হাজার ২৮৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।’

তিনি আরও বলেন, ‘সুবর্ণজয়ন্তীতে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

/এসএনএইচ /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম